দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Spread the love

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর)

বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের হল রুমে এ আয়োজন করা হয়। গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল। অনুষ্ঠানের আয়োজন করে যুবদল গাজীপুর জেলা ও মহানগর শাখা। দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে যুবদলের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *