টঙ্গীতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময় সভা

Spread the love

গাজীপুর প্রতিনিধি:

রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরীর ৫৩ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে টঙ্গীর বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে এ আয়োজন করা হয়।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য হাজী বাবু আলীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।

তিনি তার বক্তব্যে বলেন, রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন জাতীয় পুনর্গঠনের একটি রোডম্যাপ, যা জনগণের মুক্ত গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান (কালা),
সাবেক শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক হাজী মজিবুল হক দুলাল, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নবীন হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য মোঃ আতাউর রহমান আতিক, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা. আব্দুস সামাদ চৌধুরী,
মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মো. সুমন,মোঃ হাবিবুর রহমান আজাদ,৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, ৪৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম,
বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম শাহীন,
পূর্ব থানা জাসাস সদস্য সচিব মোঃ রাসেল,
৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ সোহেল চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।মতবিনিময় সভায় ৫৩ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *