নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের কেন্দ্রীয় ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১১ নভেম্বর (মঙ্গলবার) সংগ্রামী দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে গত ১৭ নভেম্বর (সোমবার) কেন্দ্রীয় কার্যালয় থেকে কমিটির কাগজ হস্তান্তর করেন
বাবু গয়েশ্বর চন্দ্র রায় (স্থায়ী কমিটির সদস্য – কেন্দ্রীয় কমিটি-বিএনপি)’র জামাতা ও এডভোকেট অর্পনা রায় দাস (প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক, কেন্দ্রীয় কমিটি- বিএনপি ও প্রতিষ্ঠাতা সভাপতি- বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল- কেন্দ্রীয় কমিটি)’র স্বামী সুভাষ চন্দ্র দাস। উক্ত ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন নজরুল ইসলাম সরকার এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন কাজী মনির হোসেন রুবেল। উক্ত কমিটিতে ১নং যুগ্ন আহবায়ক-বাসেদ আহমেদ, যুগ্ন আহবায়ক- এডভোকেট সোহেল রানা, যুগ্ম-আহবায়ক- এম সাজেদুল ইসলাম হাফিজ, যুগ্ম-আহবায়ক মো: আল-আমিন ছাড়া ও আহবায়ক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ ওবায়দুল হক, মো: সাজল মিয়া, জহিরুল হক, মো:মনিরুজ্জামান, সালাহ উদ্দিন সরদার, মাসুদ রানা, মোমিন মিয়া, রমজান শেখ, মোঃ মোশারফ হোসেন, আলতাব হোসেন, শফিকুল ইসলাম গোলাপ, আব্দুর রহিম, সুমিত্রা রানী, পারুল সরকার লিনা, রুস্তম মিয়া, মুরাদ হোসেন, লিটু শিকদার, শুভ আহমেদ সুজন, মাহফুজুর রহমান, মোহাম্মদ নয়ন, হাসমত আলী ও অন্যান্য আহবায়ক সদস্যবৃন্দগন।
উক্ত কমিটি হস্তান্তর করার সময় কেন্দ্রীয় যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।