গাজীপুর প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে এই র্যালি শুরু হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিলগেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
র্যালিতে অংশ নেন স্থানীয় বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী। হাতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা শৃঙ্খলাবদ্ধভাবে র্যালিতে অংশগ্রহণ করেন। ‘বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হোন’— এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। র্যালি ঘিরে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে আলহাজ্ব সালাহউদ্দিন সরকার বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ একাত্ম হয়েছিলেন।” তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তারেক রহমানের রাষ্ট্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করতে হবে।”
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাবেক সভাপতি সরাফত হোসেন, সাবেক আহ্বায়ক ইসমাইল সিকদার বসু,টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক,
গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন,বিএনপি নেতা জসিম উদ্দিন দেওয়ান,আসাদুজ্জামান আসাদ, মহানগর যুবদল নেতা সৌমিক সরকার,গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী,এস এম রাসেল, বিএম শামীম,
গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।