জয়পুরহাট-২ আসনে মনোনয়ন প্রদানে পুনঃবিবেচনার দাবিতে বিক্ষোভ, দুপক্ষের সংঘর্ষে আহত প্রায় পনের।

Spread the love

মোঃ জিল্লুর রহমান, জয়পুরহাট

জয়পুরহাট-২ আসনে মনোনয়ন প্রদানে পুনঃবিবেচনার দাবিতে বিক্ষোভ, বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুরুতর ২জন সহ প্রায় ১৫জন আহত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আক্কলেপুর উপজেলা শহরে এ ঘটনা ঘট।

জানা গেছে, মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা উপজলো পরিষদ এলাকায় সমবেত হলে ধানের শীষ মনোনীত র্প্রাথী সাবেক ডিসি ও সচিব আব্দুল বারীর সর্মথকরা তাদের উপর হামলা চালায়। এক র্পযায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার ২জন সহ প্রায় ১৫জন আহত। খবর পেয়ে পুলশি ঘটনাস্থলে গেলে দুপক্ষই ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আবারো ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা গোপিনাথপুর পুরাতন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শফিকুল ইসলাম বলেন, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। র্বতমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *