টঙ্গী প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ প্রজন্মকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানিয়ে গাজীপুর-৬ আসনে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের মিছিল।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে টঙ্গীর মিলগেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে গাজীপুর-৬ আসনের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু দেশের তরুণ সমাজ ভোটের জন্য উদগ্রীব। আমি বিশ্বাস করি, যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলা করার শক্তি তরুণদেরই আছে।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সচেতন তরুণ সমাজ গণমানুষের দল বিএনপিকেই বেছে নেবে এবং ধানের শীষ প্রতীকের পক্ষেই রায় দেবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন রানা, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথী, ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলম জিকু, সাধারণ সম্পাদক গাজী মহসিন, ৪৪ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলু, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবিরুল গাজী, সাধারণ সম্পাদক ইয়ানির আরাফাত মিন্টু, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নিরব, ৫৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা সরকার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, এবং মহিলা দলের সাধারণ সম্পাদক রাবিয়া খাতুন প্রমুখ।
এর আগে মিছিল থেকে নেতাকর্মীরা বিএনপি ও ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পুরো টঙ্গীজুড়ে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।