শ্রমিক সম্মেলনে জনতার ঢল — সফলতার বার্তা দিলেন শ্রমিকদল নেতারা
শাহিনুর ইসলাম শাহীন
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে বাংলাদেশ শ্রমিকদলের উদ্যোগে এক বর্ণাঢ্য শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক সম্মেলন সফল ও সার্থক হোক — এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন গাজীপুর মহানগর শ্রমিকদলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও অসংখ্য শ্রমজীবী মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ হুমায়ুন কবির খান (ভাইস চেয়ারম্যান, গাজীপুর মহানগর শ্রমিকদল)।
বিশেষ অতিথি ছিলেন মোঃ আল-আমিন হোসেন,
প্রচার সম্পাদক, কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দল
সিনিয়র সহ-সভাপতি, ০৮ নং ওয়ার্ড শ্রমিক দল, গাজীপুর মহানগর।
সম্মেলনে বক্তারা বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সংগঠনকে আরও শক্তিশালী করা ও গণতন্ত্র পুনরুদ্ধারে শ্রমিকদল অগ্রণী ভূমিকা পালন করবে।”
তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ শ্রমিকদল সব সময় দেশের শ্রমজীবী মানুষের পাশে থাকবে।
কোনাবাড়ী নতুন বাজার ট্রাক ষ্ট্যান-এ আয়োজিত এই সফল শ্রমিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ আবু জালাল খান (কিকু), মোঃ শামীম আহমেদ, এবং স্থানীয় শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সম্মেলনের শেষে দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা এক বিশাল আনন্দ মিছিল বের করেন যা কোনাবাড়ীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পুরো এলাকা জুড়ে ছিল “বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ” ধ্বনি।
স্থান: নতুন বাজার ট্রাক ষ্ট্যান, কোনাবাড়ী, গাজীপুর আয়োজনে: ০৮ নং ওয়ার্ড শ্রমিকদল, গাজীপুর মহানগর