আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো আফফান মিতুলের ‘বেহুলা দরদী’

Spread the love

মো আবদুল করিম সোহাগ, ঢাকা

চলতি বছর আফফান মিতুল অভিনীত ৬টি সিনেমা মুক্তি পেলো প্রেক্ষাগৃহে-ময়না, জংলি, তাণ্ডব, ইনসাফ, নীলচক্র এবং ব্যাচেলর ইন ট্রিপ। এই সিনেমাগুলোর রেশ কাটতে না কাটতেই রাত পেরুলেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বেহুলা দরদী’ সিনেমাটি। উৎসব অরজিনালসের ব্যানারে জাহিদুল ইসলাম প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সবুজ খান।দেশের ৯টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলো আজ।

বেহুলা দরদী’তে আফফান মিতুলের চরিত্রটির নাম ‘রাশু’, বেহুলা নাচারি দলের বাদ্যযন্ত্রী সে। মূল গল্পের পাশাপাশি রাশুর অতীতের আলাদা একটা গল্প আছে। সারাদিন এক নারীর মাঝে কাকে যেন খুঁজে বেড়ায় রাশু!

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী গীতিনাট্য ‘বেহুলা নাচারী’ এখন প্রায় বিলুপ্ত। এই শিল্পটাই ‘বেহুলা দরদী’ সিনেমায় চিত্রিত হয়েছে সুনিপুণভাবে। আফফান মিতুল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, সূচনা শিকদার, আশরাফুল আশীষ, শেখ মেরাজুল ইসলাম, আজিজুন মিম, সেলজুক, রেশমা আহমেদ, সানজিদা মিলা, হাসিমুন, ইমরান হাসোসহ আরো অনেকেই।

এদিকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ সিনেমার মাধ্যমে চিত্রনায়ক হিসেবে অভিষেক হয় আফফান মিতুলের। এবার ‘ময়না’ সিনেমা ঘিরে নতুন সুসংবাদ দিলেন আফফান মিতুল।
এটি নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ৮ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিতব্য ৫ম ইজিপ্টিয়ান আমেরিকান চলচ্চিত্র উৎসবের জন্য। বিভিন্ন দেশের নির্বাচিত চলচ্চিত্রের সঙ্গে পূর্ণদৈর্ঘ্য বিভাগে প্রতিযোগিতা করবে আফফান মিতুলের ‘ময়না’ সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *