অপপ্রচার ও জল্পনার পর পুনরায় দায়িত্ব নিলেন অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া

Spread the love

মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার

নানা জল্পনা-কল্পনা ও
আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া।

শনিবার (২৫ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বে যোগদান করেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কিছুদিন আগে মিথ্যা একটি মামলা জেল হাজতে প্রেরণ করায় ও প্রশাসনিক কারণে অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং প্রতিষ্ঠানের এক শিক্ষককে ভারপ্রাপ্তের দায়িত্ব দেওয়া হয়।

এ সময় প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার্থীদের পাঠদানে কিছু সমস্যা সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে। পরে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি প্রদান করেন। এতে অধ্যক্ষ মো আলাউদ্দিন মিয়াকে আর দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া বলেন, আমি সবসময় শিক্ষার্থীদের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় কাজ করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান। তাঁরা আশা প্রকাশ করেন, অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আবারও সাফল্যের ধারায় এগিয়ে যাবে।

স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ শিক্ষা সংগঠক। তাঁর ফেরায় টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের শিক্ষার পরিবেশে নতুন প্রাণ ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *