স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে তিনি জনগণের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মূল বার্তা তুলে ধরেন। ডা. বাচ্চু বলেন, তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক ঘোষণাপত্র নয়; এটি জনগণের মুক্তির সনদ, যা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠিত হবে।
লিফলেট বিতরণকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, কাওরাইদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবতাব উদ্দিন আতা, সাবেক সভাপতি এমদাদ হোসেন মণ্ডল, সদস্য সচিব সাহাবুদ্দিন বিএসসি, বিএনপি নেতা নুরুল আমিন আকন্দ ও শহীদুল্লাহ্ বন্দুকশীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ শেষে স্থানীয় জনগণ বিএনপির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, তারা পরিবর্তনের আশায় তারেক রহমানের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক ধারা দেখতে চান।
জনগণের কাছে তারেক রহমানের এই ৩১ দফা পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে বিএনপির এমন উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, এই কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।