টঙ্গীতে বিএনপি’র সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Spread the love

স্টাফ রিপোর্টার

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে চেরাগআলী এলাকায় টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আয়োজনে এই ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।

কর্মসূচিতে টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রভাষক বশির উদ্দিন বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করছে। এ জন্যই প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে দলের আদর্শে সম্পৃক্ত করা হচ্ছে।
এ সময় শতাধিক নতুন সদস্য বিএনপি’র প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। নেতারা জানান, এই কর্মসূচি পর্যায়ক্রমে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, স্থানীয় নেতৃবৃন্দ বলেন, বিএনপি জনগণের দল, আর এই সদস্য সংগ্রহ কার্যক্রম প্রমাণ করে যে জনগণ এখন পরিবর্তন চায়।

কর্মসূচি শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দেশের কল্যাণ ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *