কোনাবাড়ীতে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আহবায়ক কমিটি গঠন

Spread the love

মোঃ আব্দুল বারী
স্টাফ রিপোর্টার।

গাজীপুর মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে কোনাবাড়ী মেট্রো থানা জিসাসের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আক্তার হোসেন (জনি) এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মোঃ সোহাগ রানা।

উক্ত কমিটি অনুমোদন দেন গাজীপুর মহানগর জিসাসের আহ্বায়ক মোঃ ফেরদৌস হাসান অভি, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন উদয় এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *