নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা ময়মনসিংহ রোডের ড্রেন গত ৩০ শে মে ২০২৫ গাজীপুর সিটি কর্পোরেশন ভেকু দিয়ে গর্ত করে রেখে যায়, যা আজ পর্যন্ত মেরামত করা হয়নি। এই ড্রেনে পড়ে শত শত পথচারী হাত পা ভেঙ্গে আহত হচ্ছে এমনকি পঙ্গুত্ববরণ করছে।
আজ (৫ অক্টোবর-২০২৫) রবিবার ঢাকা ময়মনসিংহ রোডে অত্র এলাকার ব্যবসায়ীবৃন্দ তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ড্রেন নির্মাণের কাজের জন্য সিটি কর্পোরেশন গর্ত করে রেখে যাওয়াই ১৬ নং ওয়ার্ডবাসি সহ অত্র এলাকার লোকজনের চলাচল ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত কেউ না কেউ আহত হচ্ছে এবং পঙ্গুত্ববরণ করছে। এরই প্রতিবাদে অত্র এলাকাবাসী সহ সকল ব্যবসায়ীবৃন্দদের একাত্মতায় এক বিশাল মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে তাদের একটি দাবি খুব দ্রুত ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করে জনসাধারণের চলাচল ও নিরাপদ করা সহ ব্যবসায়ী বৃন্দিদের ব্যবসা পরিচালনা করতে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহ্বান জানান। সেই সাথে বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করার দাবী জানান। যদি ১৫ দিনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন না হয় তাহলে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এলাকাবাসী সহ ব্যবসায়ীবৃন্দ রাস্তা অবরোধের ঘোষণা দেন।
মানববন্ধনে ব্যবসায়ীবৃন্দ এলাকাবাসী সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।