গাজীপুরে শওকত হোসেন সরকারের পক্ষে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ।

Spread the love

শহিদ সরকার, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি মো. শওকত হোসেন সরকারের পক্ষে জয়দেবপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দিয়ে দলীয় কর্মসূচির উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সাবেক সদস্য সামসুদ্দোহা সরকার তাপস, গাজীপুর মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইজুদ্দিন তালুকদার, গাজীপুর মহানগরের ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মজিবুর রহমান বিডিআর, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ আমির হোসেন, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, সদর মেট্রো থানা বিএনপি’র ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন টিটু সরকার, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুর হোসেন, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি.এস. জিল্লুর রহমান মাসুম, গাজীপুর মেট্রো থানা বিএনপি’র মোহাম্মদ তাজুল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র মোহাম্মদ মামুন, সোহেল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও বহু নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, বিএনপির ঘোষিত ৩১ দফা জনগণের মুক্তি সনদ। এতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি দমন, সুশাসন নিশ্চিতকরণ ও শিক্ষা-স্বাস্থ্যসহ জনকল্যাণমূলক খাতকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার রয়েছে। তারা বলেন, গাজীপুরবাসী বিএনপির ৩১ দফাকে আন্তরিকভাবে সমর্থন করছে, কারণ এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশে একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুর-২ আসনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের তৎপরতা গত কয়েক মাসে বেড়েছে। বিশেষ করে শওকত হোসেন সরকারের পক্ষ থেকে নিয়মিত গণসংযোগ, দোয়া মাহফিল, লিফলেট বিতরণ ও তৃণমূলের সঙ্গে মতবিনিময় অব্যাহত রয়েছে। এতে আসনটিকে ঘিরে বিএনপির ভেতরে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *