সফিপুরে ইম্পেরিয়াল গুডস লিমিটেড-এর নতুন ব্রাঞ্চ উদ্বোধন।

Spread the love

মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার

আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) বিকেল পাঁচটায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ইম্পেরিয়াল গুডস লিমিটেড-এর নতুন ব্রাঞ্চ উদ্বোধন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল মন্ডল।

উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল গুডস লিমিটেড-এর সম্মানিত সিইও ও নেটওয়ার্কার মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ডি এম ডি মেহেদী হাসান রানা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ শহিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান সোহেল।

এছাড়া উপস্থিত ছিলেন—
মোঃ ফজলু হক মৃধা, সাবেক সদস্য, সফিপুর বাজার বহুমুখী সমবায় সমিতি লিঃ, মোঃ মাসুদ রানা, সাবেক সদস্য, সফিপুর বাজার বহুমুখী সমবায় সমিতি লিঃ, মোস্তফা কামাল সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক, মোঃ জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক, ইম্পেরিয়াল গুডস লিমিটেড-এর সম্মানিত উদ্যোক্তাবৃন্দ। অনুষ্ঠানটি আয়োজন করে ইম্পেরিয়াল সেটেল্ড লাইফ (আইএসএল) সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর।

অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, ইম্পেরিয়াল গুডস লিমিটেড-এর নতুন ব্রাঞ্চ উদ্বোধনের মাধ্যমে সফিপুর বাজার ও আশপাশের এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং গ্রাহকরা মানসম্পন্ন পণ্য ও উন্নত সেবা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *